ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৬ মাসের সাজার ভয়ে পালিয়ে বেড়ান আট বছর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২২
৬ মাসের সাজার ভয়ে পালিয়ে বেড়ান আট বছর
গ্রেফতার জিয়া

মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আট বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন জিয়া। ছয় মাসের সাজা এড়াতে দীর্ঘ সময় পালিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। ধরা পড়েছেন পুলিশের হাতে।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের ফিরোজশাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ। গ্রেফতার জিয়া একই থানার পূর্ব ফিরোজশাহ এলাকার মো. তৌহিদের ছেলে।

আকবরশাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২০১৩ সালে নোয়াখালীর সুধারাম থানায় হওয়া মাদক মামলায় জিয়াকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু রায় ঘোষণার আগে থেকেই আত্মগোপন করেন জিয়া। দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!