ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জাজিরায় বাসের ধাক্কায় ভ্যানগাড়ির চালকসহ আহত ৪

শরীয়তপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১০, ২০ সেপ্টেম্বর ২০২২
জাজিরায় বাসের ধাক্কায় ভ্যানগাড়ির চালকসহ আহত ৪
ছবি : ডেইলি বাংলাদেশ

শরীয়তপুর জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ভ্যানগাড়ির চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহাঙ্গীর হাওলাদার, বাদশা হাওলাদার, দেলোয়ার তালুকদার ও মিজানুর রহমান।

পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে মাদারীপুরের কুতুবপুর থেকে একটি ভ্যানগাড়ি যাত্রী নিয়ে শরীয়তপুরের জমাদ্দার স্টেশনের দিকে যাচ্ছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ের নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন ভ্যানের চালক-যাত্রীরা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!