ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে রিফাত শেখ নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে নুরুল্লাবাদ ইউনিয়নের ডিজিটালের মোড় এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রিফাত রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকার রুবেল শেখের ছেলে। শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গোপালপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। রোববার সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেন।

মৃত রিফাতের মা রোকেয়া বেগম জানান, রিফাত রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দেশ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে। সম্প্রতি মান্দা উপজেলার গোপালপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে সে। গত শুক্রবার শ্বশুর বাড়িতে গিয়েছিল সে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের কাছে থাকা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিভিন্ন আলামতের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরো বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!