ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২২
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের 
ছবি : ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার ঘাটাইল ইউপির কাইতকাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আশিক উপজেলার বাইচাইল গ্রামের শামসুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সেলিম মিয়া।

নিহতের পরিবার জানায়, শনিবার সকালে কাইতকাই গ্রামে একটি বাগানে গাছ কাটতে যান আশিক। এ সময় কাটা গাছের একটি অংশ পাশের বিদ্যুতের লাইনের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম খোকন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে আশিকের। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!