ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রের
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় জাবের হোসেন নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে। তিনি স্থানীয় টুমচর মাদরাসার কামিল শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের সহপাঠীরা জানান, জাবের সকালে তার ব্যক্তিগত কাজে চন্দ্রগঞ্জ এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে লক্ষ্মীপুরে ফেরার পথে যাদৈয়া এলাকায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি মাইক্রোবাস মোটরসাইকেল আরোহী জাবেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!