[ দেশজুড়ে ]
স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছাড়ল স্বামী, অতঃপর...
ছবি : ডেইলি বাংলাদেশ
ছয় বছর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী ওই নারীর। বর্তমানে তাদের সংসারে ৫ বছর বয়সী এক সন্তান রয়েছে। এরই মধ্যে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। অভিযুক্ত যুবকের দাবি, দুইমাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে ভিন্ন কথা বলছেন ভুক্তভোগী ওই নারী। তার দাবি, এখনো তাদের ডিভোর্স হননি। ঘটনাটি ঠাকুরগাঁওয়ের।
এ ঘটনায় স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় সোমবার ভোরে হরিপুর উপজেলার চাবধা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরে তাকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হরিপুর থানার এসআই শফিউর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাসিন্দা ভুক্তভোগী ওই নারীর সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় অভিযুক্ত যুবকের। তাদের পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে। দুইমাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে দাবি করেন অভিযুক্ত যুবক।
তবে ভুক্তভোগী নারীর দাবি, তাদের ডিভোর্স হননি। এর মধ্যে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ২ সেপ্টেম্বর স্বামী ও তার ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!