ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা, মুহূর্তেই ঝরল প্রাণ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ৮ আগস্ট ২০২২
রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা, মুহূর্তেই ঝরল প্রাণ
ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা।

সোমবার (৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সালমা বেগম পাঁচবিবি উপজেলার নাকোরগাছী এলাকার আব্দুল জব্বারের স্ত্রী।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচবিবি স্টেশন এলাকায় এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা থানায় খবর দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!