ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জাতীয় পর্যায়ের বিজয়ীদের সংবর্ধনা দিলো নরসিংদী সরকারি কলেজ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৭ জুন ২০২২
জাতীয় পর্যায়ের বিজয়ীদের সংবর্ধনা দিলো নরসিংদী সরকারি কলেজ
বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নরসিংদী সরকারি কলেজের যেসব শিক্ষার্থী বিজয়ী হয়েছেন তাদের সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ। 

সোমবার সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের বাংলা বিভাগীয় প্রধান আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন প্রফেসর সিরাজ উদ্দিন ভূঁইয়া, আব্দুর রহিম, বেলায়েত হোসেন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি মোবাস্বেরা ইভা। 

আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি মোবাস্বেরা ইভা, শ্রেষ্ঠ রোভার ফারজানা আফরোজ দিনা, শ্রেষ্ঠ রেঞ্জার শামসিয়াতুল আজম শ্রেষ্ঠা, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বির্তাকিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষ।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!