ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১০ জুন ২০২২
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
হেরোইনসহ আটককৃত মাদক ব্যবসায়ী

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত মামুনুর রশীদ রাজশাহী জেলার মাটিকাঁটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

শুক্রবার (১০ জুন) দুপুরে র‌্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরো জানান, শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গায় র‌্যাব-১২ হেডকোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযানকালে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদকে আটক করা হয়। এ সময় তার কাছে মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৯০০ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত আলামতসহ মাদক ব্যবসায়ীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!