[ দেশজুড়ে ]
রাস্তার পাশে পড়ে ছিল নবজাতকের কার্টনবন্দি লাশ
রাস্তার পাশে পড়ে ছিল নবজাতকের কার্টনবন্দি লাশ- ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশ থেকে একটি মেয়ে নবজাতকের কার্টনবন্দি লাশ পাওয়া গেছে। বুধবার দুপুরে ঐ উপজেলার আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এক রিকশাচালক নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা- সকালের দিকে ঐ নবজাতকের লাশ কার্টনে করে কে বা কারা রাস্তার পাশে ফেলে গেছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, লাশটি ময়নাতদন্তেরর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!