১৫ মামলা মাথায় নিয়ে আত্মগোপনে যুবক, অবশেষে ধরা
নোয়াখালীতে অভিযান চালিয়ে ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউপির জালিয়াকান্দি গ্রাম থেকে বদরুল আলমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কবির হোসেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির জালিয়াকান্দি গ্রামের আকাব্বর সর্দার বাড়ির আবদুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, গরু চুরি, বিভিন্ন অপরাধসহ ১৫টি মামলা রয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামি কবিরকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলো পুলিশ কিন্তু তিনি আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছিলনা। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে কবির গ্রামের বাড়িতে অবস্থান করছে। ওই সংবাদ পাওয়ার পরপরই তার নির্দেশে থানার এসআই মো. বদরুলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে আসামি কবির হোসেনকে গ্রেফতার করে।
সোমবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।