ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১ এপ্রিল ২০২২
পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২
দুর্ঘটনা কবলিত অটোরিকশা

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যানের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোচালক ৫৫ বছর বয়সী রমজান আলী ও একই উপজেলার বীরবাসিন্দা গ্রামের ৩০ বছরের রীনা।

স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে পিকআপ ও অটোরিকশাটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!