ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু
কাশিমপুর মহিলা কারাগার

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ফুলজান বেগম নামে ৫৮ বছর বয়সী এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুলজান বেগম টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বলেন, আশুলিয়া থানায় করা একটি মামলায় কারাবন্দি ছিলেন ফুলজান বেগম। ১৫ ফেব্রুয়ারি কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!