ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘তুই’ বলা নিয়ে ঝগড়া, সালিশ করতে গিয়ে জখম হলেন ইউপি সদস্য

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২০ জানুয়ারি ২০২২
‘তুই’ বলা নিয়ে ঝগড়া, সালিশ করতে গিয়ে জখম হলেন ইউপি সদস্য
হাসপাতালে ইউপি সদস্য

নোয়াখালীর কবিরহাটে গ্রাম্য সালিশে আমজাদ হোসেন আরজু নামে ৩৬ বছর বয়সী এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্ল্যাহ মিয়ারহাটের প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ জানুয়ারি আবদুল্ল্যাহ মিয়ারহাট বাজারে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের রাব্বী নামের এক যুবকের ইভটিজিং ও আমিন মেম্বারের ছেলে কচিকে ‘তুই’ বলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বুধবার সন্ধ্যায় কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন আরজুর নেতৃত্বে সালিশ বসে।

এতে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হয়। এ সময় সংঘর্ষ থামাতে গেলে লোহার ধারালো অ্যাঙ্গেল দিয়ে কুপিয়ে ইউপি সদস্য আরজুর পিঠে মারাত্মক আঘাত করেন এক যুবক। এ ঘটনায় ইমন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা এক যুবককে পুলিশে সোপর্দ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!