হঠাৎ লাখপতি হতে গিয়ে ধরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উত্তর বন কর্নাডুরী গ্রাম থেকে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সাইদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার সমরচোরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে মামলা দায়েরের পক্ষে তক্ষক ব্যবসায়ীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আগের দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন >>> মাঝরাতে বিকট শব্দে ঘুম ভাঙল রোগীদের, আতঙ্কে ছোটাছুটি
র্যাব জানায়, র্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে ১টি জীবিত তক্ষকসহ হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
আরো পড়ুন >>> মেয়ে সপ্তমে, অন্তঃসত্ত্বা হতেই ধরা ১০ম শ্রেণির ‘প্রেমিক ছাত্র’
কমান্ডার মৃনাল কান্তি সাহা বলেন, আটক সাইদুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাখপতি হওয়ার আশায় তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছেন। এ বিষয়ে সাইদুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।