ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৩ জানুয়ারি ২০২২
নান্দাইলে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে করোনা টিকা গ্রহণ করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় রাজিয়া সুলতানা বন্যা (১৬) নামে এক নবম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। 

নিহত বন্যা উপজেলার চন্ডিপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের খুররম মিয়ার একমাত্র কন্যা। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। তার বাবা খুররম নান্দাইল চৌরাস্তা বাজারের ফল ব্যবসায়ী। 

আরো পড়ুন >>> ছাত্রীকে কুপ্রস্তাব: ফোনালাপ ফাঁস হতেই শিক্ষকের ‘হার্ট অ্যাটাক’

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বন্যা করোনার টিকা গ্রহণ করে। পরে তার চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। মোটরসাইকেলটি নান্দাইল উপজেলা সদর নরসুন্দা নদীর  ব্রিজের ওপর আসলে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে বন্যা বাইক থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বন্যা নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে করোনার টিকা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরো পড়ুন >>> ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রাক্টর-অটোর ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিহত স্কুলছাত্রীর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদান করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহব্বান জানান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, চালকসহ কাভার্টভ্যানটি আটক করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!