নানার বাড়ির পুকুরে ভাসছিল শিশু রাইফার লাশ
নেত্রকোনায় নানার বাড়ির পুকুরে ভাসছিল রাইফা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর লাশ। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বুধবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু রাইফা জেলার সদর উপজেলার মদনপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
আরো পড়ুন >>> বিলুপ্ত মৌসুমেও ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় ইলিশ
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রতি নানার বাড়ি গড়াডোবা গ্রামে বেড়াতে যায় শিশু রাইফা। ঘটনার সময় শিশু রাইফাকে হঠাৎ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজনরা।
এ বিষয়ে স্থানীয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন >>> ছাত্রীর সঙ্গে সহকারী প্রধান শিক্ষকের অশালীন ফোনালাপ ফাঁস
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।