[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে চলন্ত লঞ্চে আগুন, দুইজন নিহত, দগ্ধ ৭০
ছবি: সংগৃহীত
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত এবং দগ্ধ অবস্থায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠির সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার এমভি অভিযান-২ নামে যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে হঠাৎ করেই চলন্ত লঞ্চে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় নদীতে লাফ দিয়ে জীবন বাঁচায় অনেকে। সেই সঙ্গে দগ্ধ হয়েছে বহু মানুষ।
ঘটনার পর আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!