[ দেশজুড়ে ]
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ ঝরল নারীর
ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চত্রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের শান্তু মিয়ার স্ত্রী।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন মনোয়ারাসহ অন্তত ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে চিকিৎসক মনোয়ারাকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্য দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!