[ দেশজুড়ে ]
১১ মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন জাহাঙ্গীর
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম
চট্টগ্রামে অভিযান চালিয়ে চেক জালিয়াতি ও প্রতারণাসহ ১১ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
এর আগে, শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি ওই এলাকার আবদুল মোনাফের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে চেক জালিয়াতি ও প্রতারণাসহ ১১ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!