ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কের পাশে মিলল বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ২৯ অক্টোবর ২০২১
সড়কের পাশে মিলল বস্তাবন্দি লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঐ উপজেলার তৈলারদ্বীপ সেতুর পুরানঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৫-৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বাঁশখালী ফেরিঘাট ও চাঁনপুর বাজারের মধ্যখানে সড়কের পাশে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া খবরে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!