ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বের জেরেই বন্ধুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬, ২৫ আগস্ট ২০২১
পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বের জেরেই বন্ধুকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মাগুরা সদর থানা এলাকায় অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করেই বন্ধু গোলাম রসুলকে কুপিয়ে হত্যা করেন মো. সজিব মিয়া। গত ২৭ জুলাই রাতে রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর মালীবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। 

তিনি বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে গত ২৭ জুলাই রাতে গোলাম রসুলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। 

তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় গোলাম রসুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় নরসিংদী সদর থানা থেকে সজিবকে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!