[ দেশজুড়ে ]
কক্সবাজারে পাহাড় ধসে ৫ জন নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার দুপুরে উখিয়ার ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন-এর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!