ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্মার্টফোন কিনে না দেয়ায় আখিরুলের আখেরি বিদায়

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৬ মে ২০২১
স্মার্টফোন কিনে না দেয়ায় আখিরুলের আখেরি বিদায়
কিশোর আখিরুল ইসলাম।

স্মার্টফোন কিনে না দেয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমানে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আখিরুল ইসলাম নামের ১৩ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আখিরুল উপজেলার সদর ইউপির আলাদিপুর এরুলিয়া গ্রামের কৃষক নুর আলম আনছারির ছেলে।

রোববার দুপুরে বাড়ির পাশের কলাবাগানের কুড়েঁঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আখিরুল উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আখিরুলের বড়ভাই রবিউল ইসলাম বলেন, আখিরুল ফ্রি-ফায়ার গেম খেলার জন্যে একটি স্মার্টফোনের আবদার করে। তার বন্ধুরা সবাই স্মার্টফোনে গেমস খেলে। কিন্তু সে খেলতে পারে না। একারণে সে ওই আবদার করে। ধান কাটা শেষে তাকে মোবাইল ফোন কিনে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এরমধ্যেই সে অভিমানে আত্মহত্যা করেছে।

শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!