ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দোকানির

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১১ মে ২০২১
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দোকানির
ফাইল ছবি

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি দে নামে এক দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর চকবাজার থানার ফুলতলা এলাকার সানোয়ারা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রনি দে ওই ভবনের বাবুল দে’র ছেলে।

তার ভাই গোবিন্দ দে বলেন, আমাদের দোকান ও বাসা একই ভবনে। সকালে দোকানের দ্বিতীয় তলার ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন দাদা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল সোয়া ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!