ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৯ মে ২০২১
সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু 
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির নওদা শালুয়া গসিয়াপাড়ায় কালবৈশাখী ঝড়ে ফিরোজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. করিম মণ্ডল। 

ফিরোজা খাতুন নওদা শালুয়া গসিয়াপাড়া গ্রামের মো. সূর্য শেখের স্ত্রী ও ৩ সন্তানের জননী। 

ইউপি সদস্য করিম মণ্ডল জানান, রোববার দুপুর ১টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘর ও বারান্দা উড়িয়ে নিলে বারান্দার সিমেন্টের খুঁটি  ফিরোজার মাথায় লাগলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

রায়গঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে তাদের ঘর উড়িয়ে নিলে ঘরে দেয়া সিমেন্টের খুঁটি বারান্দায় থাকা ফিরোজার মাথায় আঘাত লাগলে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে মা দিবসে মা’কে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন তার দুই ছেলে ও এক মেয়েসহ পরিবারের লোকজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!