ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের হাতখরচে হাসল ১০০ শিশু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
প্রকাশিত: ১৭:৩৭, ৮ মে ২০২১
শিক্ষার্থীদের হাতখরচে হাসল ১০০ শিশু
নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত আনন্দিত শিশুরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায়, দুস্থ, ছিন্নমূল ১০০ শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা দিয়ে হাসি ফুটিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘হাসিমুখ’। নতুন জামা পেয়ে শিশুরাও উচ্ছ্বসিত আনন্দিত।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাকজিল খলিফা কাজল।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (২) হাসান মাহমুদ পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাঁদরিন প্রমুখ।

সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে ‘হাসিমুখ’ সংগঠনটি গঠন করা হয়। ছাত্রছাত্রীদের হাতখরচের টাকা বাঁচিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন সেবামূলক কাজ করছি। অসহায় দুস্থ শিশুর পরিবার অর্থের অভাবে নতুন জামা কিনতে পারে না তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!