ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে জাল ডলারসহ ধরা খেল দুই প্রতারক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৪ মে ২০২১
ময়মনসিংহে জাল ডলারসহ ধরা খেল দুই প্রতারক
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে জাল ডলারসহ আজহারুল ও আজগর নামে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। 

মঙ্গলবার দুপুরে উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ ডলারের ১৫টি ও ৫০ ডলার মানের ৫টি আমেরিকান জাল ডলারের নোটসহ ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়। উদ্ধার আমেরিকান জাল ডলারের বাংলাদেশি মূল্য প্রায় দেড় লাখ টাকা।

এম.এম. সবুজ রানা বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!