[ দেশজুড়ে ]
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাপাসিয়ার চর খামের গ্রামের জামান বেপারীর ছেলে। সে একটি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানিতে চাকরির সুবাদে শ্রীপুর এলাকায় থাকতো।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, সোমবার দুপুরে মহাসড়কের আনসার রোড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী শান্তকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের দেয়া সংবাদে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক ও কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!