ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশ্রয় দেয়ার কথা বলে পোশাক শ্রমিককে গণধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২০ এপ্রিল ২০২১
আশ্রয় দেয়ার কথা বলে পোশাক শ্রমিককে গণধর্ষণ
শ্রীপুর থানা-ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আমতলা এলাকায় এক পোশাক কারখানার শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার শ্রীপুর থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলো একই গ্রামের নজুম উদ্দিনের ছেলে মিজান ফকির, নুরুল ইসলামের ছেলে সুলতান উদ্দিন, সুরুজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুবল ও রানা। 

মামলায় আরো অজ্ঞাত একজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুলতান উদ্দিনকে আটক করেছে পুলিশ। অন্যান্যরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাদ্দাম হোসেন সুবল ও রানা স্থানীয় এএসআর কম্পিউটার জ্যাকার নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ভিকটিম শ্রীপুরের মুলাইদ গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করেন। গত ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ির মালিক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ভাড়া বাড়ি থেকে বের করে দেয়। পরে গভীর রাতে রাস্তায় তাকে ঘুরতে দেখে মিজান ফকির তার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে এই কক্ষেই অন্যান্য অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে পরদিন দুপুরে কক্ষ থেকে বের করে দেয়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা হয়েছে। একজন আটক রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!