ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় ট্রাক উল্টে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫, ১৯ এপ্রিল ২০২১
পাবনায় ট্রাক উল্টে প্রাণ গেল ৩ জনের
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের ব্যবসায়ী জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী। 

রোববার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউপির চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাতে লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই করে একটি ট্রাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এ সময় অন্তত আটজন মারাত্মকভাবে আহত হন। এদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!