ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় সালিশে ভাইস চেয়ারম্যানের পিটুনিতে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৬ এপ্রিল ২০২১
চুয়াডাঙ্গায় সালিশে ভাইস চেয়ারম্যানের পিটুনিতে বৃদ্ধ নিহত
ভাইস চেয়ারম্যানের পিটুনিতে নিহত বৃদ্ধের স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমির দ্বন্দ্ব নিরসন নিয়ে ডাকা এক সালিশ বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের পিটুনিতে ইস্রাফিল মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে দামুড়হুদা থানার গেটে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল মোল্লা ওই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বজলুর রশিদের বিরুদ্ধে মামলা করেন নজরুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা থানায় দুই পক্ষকে নিয়ে সালিশ বসায় পুলিশ। শুক্রবার দুপুরে বৈঠকের এক পর্যায়ে বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে থানার সামনে ডেকে নিয়ে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জখম করেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সালিশ বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়। এরপর বাইরে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে ধাক্কা ও ঘুষি মারেন শহিদুল ইসলাম। এতে ওই বৃদ্ধ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!