[ দেশজুড়ে ]
গলায় ছোলা বুট আটকে শিশুর মৃত্যু
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর
রংপুরের পীরগাছায় গলায় ছোলা বুট আটকে আহসান হাবীব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আহসান হাবীব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।
জানা গেছে, বাসায় মায়ের সঙ্গে ছোলা বুট খাচ্ছিল আহসান হাবীব। এ সময় তার গলায় ছোলা আটকে যায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আহসান হাবীবকে মৃত ঘোষণা করেন।
তাম্বুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার হাফেজ মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!