ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনে জাল টাকা, ধরা খেলেন নারী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২১
নির্বাচনে জাল টাকা, ধরা খেলেন নারী
জাল টাকা

লালমনিরহাটে নিজ বাড়ি থেকে জাল টাকাসহ আয়েশা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে লালমনিরহাট শহরের খোঁচাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আয়েশা একই এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের খোঁচাবাড়ি এলাকায় আয়েশার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ১৭টি ও ৫০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

Advertisement

ওসি আরো জানান, আয়েশা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। লালমনিরহাট পৌরসভা নির্বাচনে তিনি এসব জাল টাকা ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!