[ দেশজুড়ে ]
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে হাজতি, ৫ মিনিটেই মৃত্যু
ফাইল ফটো
মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাজতির নাম দুলাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার চর-তিল্লী ইউনিয়নের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। গত ৯ জানুয়ারি একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন দুলাল। তিনি গত কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।
মানিকগঞ্জ জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে ওই হাজতিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এর পর ওই রোগীকে ইসিজি করা হয়। দেয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!