ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেচ দেয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২ জানুয়ারি ২০২১
সেচ দেয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সুজাতপুর ফাঁড়ির এসআই মো. জুলহাস উদ্দিন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড়কান্দি গ্রামের ইছব আলীর সঙ্গে আরব আলীর বিরোধ চলছিল। এরই জেরে কয়েকদিন আগে জমিতে সেচ দিতে যায় এক পক্ষ। এতে অপর পক্ষ বাধা দেয়। পরে বিষয়টি নিয়ে আজ সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!