ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ১ জানুয়ারি ২০২১
কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সংঘর্ষের পর সড়কের পাশের খাদে পড়ে যায় বাস ও পিকআপ

কক্সবাজারের চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক, একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে
মো. বাবু।

আহতরা হলেন- অতুল বড়ুয়া, নিশীথ বড়ুয়া, হেলাসিং মারমা, তফুরা খাতুন, মমতাজ। তারা সবাই বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. আনিসুর রহমান জানান, বান্দরবানের লামা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।

তিনি আরো বলেন, মরদেহ দুটি ফাঁড়িতে নেয়া হয়েছে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!