ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চতুর্থ স্ত্রীও ‘আত্মহত্যা’ করলো, স্বামী আছেন পঞ্চমের সঙ্গে!

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ৩১ ডিসেম্বর ২০২০
চতুর্থ স্ত্রীও ‘আত্মহত্যা’ করলো, স্বামী আছেন পঞ্চমের সঙ্গে!
চতুর্থ স্ত্রীও ‘আত্মহত্যা’ করলো, স্বামী আছেন পঞ্চমের সঙ্গে!

কুষ্টিয়ায় এক গৃহবধূকে হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউপির বেড়কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল আলম পলাতক আছেন।

স্বজনদের দাবি মৌসুমি আক্তার নামের ওই গৃহবধূকে জোরপূর্বক ‘সুইসাইড নোট’ লিখিয়ে হত্যা করা হয়েছে। 

অভিযোগ রয়েছে রবিউলের আরো চারজন স্ত্রী ছিল। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন আগেই। তৃতীয় স্ত্রী তাকে ছেড়ে গেলেও মৃত্যুর মুখ থেকে রক্ষা পাননি চতুর্থ স্ত্রী। পালানোর আগ পর্যন্ত রবিউল তার পঞ্চম স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন। অভিযোগ রয়েছে প্রেমের ফাঁদে ফেলে তিনি অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। পাঁচটি বিয়েও করেছেন।

কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ঘরের পেছনে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৌসুমির লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী।

মৌসুমি যখন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন প্রেমের সম্পর্কে জড়িয়ে শিলাইদহ ইউপির শাজাহানের ছেলে রবিউলকে বিয়ে করেন। তখন তার তৃতীয় স্ত্রী ঘরে ছিল। চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আসে মৌসুমি। রবিউলের প্রথম স্ত্রী জোছনা আক্তার এক সন্তান রেখে আত্মহত্যা করেন, দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম সন্তান সম্ভবা অবস্থায় আত্মহত্যা করেন, রবিউল পঞ্চম বিয়ে করে আলাদা থাকা শুরু করলে চতুর্থ স্ত্রী মৌসুমি এক সন্তানকে রেখে আত্মহত্যা করেন।

ওসি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

এ বিষয়ে রবিউল আলমের বড় ভাই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রানা বলেন, তার ভাইয়ের বহু বিয়ের বিষয় নিয়ে তারা বিরক্ত। তবে একাধিক বিয়ের বিষয়ে তার ভাই যতটুকু দায়ী মেয়ে পক্ষও কোন অংশে কম দায়ী নয়। তার ভাইকে বিয়ে না করার জন্য তিনি মৌসুমিকে দুইবছর আগে অনেক বার নিষেধ করেছেন। কিন্তু সে রাতে পালিয়ে এসে বিয়ে করেছে। দাবি করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেএস/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!