ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে মায়া হরিণ আটক, দেখতে উৎসুক জনতার ভিড়

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ৩০ ডিসেম্বর ২০২০
সুনামগঞ্জে মায়া হরিণ আটক, দেখতে উৎসুক জনতার ভিড়
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি মায়া হরিণ আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার  সকালে উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রাম থেকে হরিণটিকে আটক তারা।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান ও বন বিভাগ কর্মকর্তা নীতিশ চক্রবর্তীর সহযোগিতায় মায়া হরিণটি উদ্ধার করে সিলেটের বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে আটক মায়া হরিণটি এক পলক দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায় দোয়ারাবাজার থানায়।

স্থানীয়রা জানান, গত চার-পাঁচ দিন ধরে হরিণটি উপজেলার কাউয়াগর, উমরপুর, রাখালকান্দি গ্রামসহ আশপাশের কয়েক গ্রামে দেখা যাছিল। মঙ্গলবার সকালে কাউয়াগর গ্রামের হাওরে হরিণটি দেখতে পেয়ে গ্রামের সবাই মিলে তাড়া করে একটি পুকুরে ফেলে হরিণটিকে আটক করেন। মায়া হরিণ আটকের খবর পেয়ে সকাল থেকে গ্রামের মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ে। পরে বন বিভাগের লোকজন ও দোয়ারাবাজার থানার পুলিশ হরিণটি উদ্ধার করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, হরিণ ধরার খবর পেয়ে কাউয়াগর গ্রামের লোকজনের কাছ থেকে সেটি উদ্ধার করা হয়। পরে হরিণটির চিকিৎসা দিয়ে সিলেটের বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!