ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ১৭ ডিসেম্বর ২০২০
গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
যুবদল নেতা আজাহারুল ইসলাম লাভলু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাহারুল ইসলাম লাভলু নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। 

লাভলু আড়াইহাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি পশ্চিমপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। 

মঙ্গলবার রাতে ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী বাদী হয়ে এ মামলা করেন। তবে এখনও অভিযুক্ত ওই নেতাকে আটক করতে পারেনি পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর সকালে মারুয়াদি পশ্চিমপাড়া মোড়ে ওই নারীর বাড়িতে গিয়ে তার স্বামীকে খোঁজ করেন লাভলু। তাকে না পেয়ে তার সন্তানদের খোঁজেন তিনি। তারা বাড়িতে নেই জানিয়ে ওই নারী ঘরের ভেতরে চলে যান। এসময় ঘরে ঢুকে পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরেন লাভলু। হাত ধরে টানাটানি করতে থাকেন। এক পর্যায়ে তাকে ধষর্ণের চেষ্টা চালান। 

এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশী এক নারীসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে লাভলু পালিয়ে যায়। বিষয়টি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার সন্ধ্যায় লাভলুর বিরুদ্ধে থানায় মামলা হয়। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন/AN
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!