ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে দৃষ্টিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণচেষ্টা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ১৪ ডিসেম্বর ২০২০
নরসিংদীতে দৃষ্টিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণচেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় দৃষ্টিপ্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। রোববার অভিযুক্ত মো. রহিছ মিয়াকে আসামি করে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। পরে রহিছকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রহিছ মিয়া ওই উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূ জানান, ৮ ডিসেম্বর সন্ধ্যায় তিনি একাই বাড়িতে ছিলেন। ওই সময় রহিছ তার ঘরে ঢুকে মুখ ও হাত চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর ওই গৃহবধূর স্বামী বাড়ি ফিরে এ দৃশ্য দেখতে পান। ওই সময় রহিছ দৌড়ে পালিয়ে যায়।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!