ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাসতে ভাসতে খালের তীরে এসে থামল নবজাতকের মরদেহ 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩১, ৬ ডিসেম্বর ২০২০
ভাসতে ভাসতে খালের তীরে এসে থামল নবজাতকের মরদেহ 
ছবি: সংগৃহীত

বরিশালে পোর্ট রোড খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, পোর্ট রোড খালে এক নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

ওসি আরো জানান, মৃত জন্মগ্রহণ করায় নবজাতকের মরদেহ কে বা কারা খালে ফেলে দিয়েছে। আবার অবৈধ গর্ভপাতেও মৃত নবজাতকের মরদেহ কেউ খালে ফেলে দিতে পারে। পুলিশের সন্দেহ মরদেহটি ভাসতে ভাসতে পোর্ট রোড খালে আসে। ভাটা শুরু হলে মরদেহটি খালের তীরে আটকে থাকে। নবজাতকের মরদেহের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!