[ দেশজুড়ে ]
বেনাপোলে জাল টাকাসহ ধরা খেলেন নারী
জাল টাকার নোটসহ নারী গ্রেফতার
যশোরের বেনাপোলে চার হাজার জাল টাকার নোটসহ লিপি খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিপি খাতুন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ জানান, জাল টাকা দিয়ে কেনাকাটার সময় বেনাপোল বাজারে অভিযান চালিয়ে চারটি এক হাজার টাকার জাল নোটসহ লিপি খাতুনকে গ্রেফতার করা হয়। ওই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!