ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়েল হত্যা-লাশ পোড়ানোর প্রতিবাদে ৫ মিনিট অন্ধকার ছিল শালবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৪ নভেম্বর ২০২০
জুয়েল হত্যা-লাশ পোড়ানোর প্রতিবাদে ৫ মিনিট অন্ধকার ছিল শালবন
রংপুরের শালবনে জুয়েল হত্যা-লাশ পোড়ানোর প্রতিবাদে ৫ মিনিট আলো নিভিয়ে রাখা হয়

লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়া হত্যার পর লাশ পোড়ানোর প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ৫ মিনিট অন্ধকারে নিমজ্জিত ছিল রংপুর নগরীর শালবন এলাকা। এ সময় ওই এলাকার সব বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের আলো নিভিয়ে রাখা হয়।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত শালবন, বোতলা, মিস্ত্রীপাড়া, খেড়বাড়ি, শিয়ালুর মোড় এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে। এ সময় সবাই ঘরের বাইরে বেরিয়ে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে জুয়েলের হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।

পিটিয়ে হত্যার পর পোড়ানো হয় শহীদুন্নবী জুয়েলের লাশ

Advertisement

স্থানীয় কাউন্সিলর নুরুনবী ফুলু জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জুয়েলের মৃত্যুতে তার স্ত্রী ও সন্তানেরা এখন অসহায়। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

তিনি আরো জানান, জুয়েল হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শালবন এলাকায় বিক্ষোভ মিছিল করা হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হবে। এছাড়া ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শালবন এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!