[ দেশজুড়ে ]
পিকআপের ধাক্কায় লাশ হলেন পুত্রবধূ, শ্বশুর হাসপাতালে
মরদেহ (ফাইল ছবি)
কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের শ্বশুর।
রোববার দুপুরে উপজেলার চারিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা জাহান প্রীতি জেলার বাজিতপুর উপজেলার বিলপাড় দোয়াইগাঁও গ্রামের মাইনুল হাসান মাসুমের স্ত্রী। আহতের নাম কুতুব উদ্দিন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই মো. নজরুল ইসলাম বলেন, পুত্রবধূকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন কুতুব উদ্দিন। কটিয়াদী পৌরসভার চারিয়াকোনা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রীতি নিহত হন। আহত কুতুব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিআকআপসহ চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!