ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে লাশ হলো দুই ভাই

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৮ অক্টোবর ২০২০
মাছ ধরতে গিয়ে লাশ হলো দুই ভাই
নো ম্যানস ল্যান্ড থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ

ফেনীর পরশুরাম পৌরসভার গুথুমার ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে গুথুমার খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম ও স্বপন মাছ ধরতে যায়। সকালে ঘটনাস্থলে তাদের লাশ পড়ে থাকার খবর পেয়ে পরশুরাম পৌরসভার স্থানীয় কাউন্সিলর রসুল আহম্মেদ মজুমদার পুলিশকে জানান। পরে  বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক শেষে বিজিবি ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধারের পর পুলিশকে হস্তান্তর করে।

ফেনীর ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের এএসপি নিশান চাকমা বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ঘটনাস্থলে মাছসহ ঝুড়ি ও একটি ছাতা পড়েছিল।

স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য দুই ভাইয়ের লাশ ময়নাতদন্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!