ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে ডোবায় ভেসে উঠল মা ও দুই সন্তানের মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি  
প্রকাশিত: ০৯:০৭, ১৫ অক্টোবর ২০২০
ঠাকুরগাঁওয়ে ডোবায় ভেসে উঠল মা ও দুই সন্তানের মরদেহ
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশের ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

নিহতরা হলেন- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন, তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি ও ছেলে আরাফাত।

প্রতিবেশীরা জানান, ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলেও তারা জানান।

রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!