ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুঠিয়ায় ট্রাক উল্টে শ্রমিক নিহত 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ১৪ অক্টোবর ২০২০
পুঠিয়ায় ট্রাক উল্টে শ্রমিক নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে সিয়াম উদ্দিন নামের এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ট্রাক চালক নজরুল ইসলাম আহত হন। 

নিহত ট্রাক শ্রমিক সিয়াম উদ্দিন চারঘাট উপজেলার সারদা ইউপির মুত্তারপুর গ্রামের রমজান আলীর ছেলে। 

স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মুক্তারপুর বালুঘাট থেকে বালু বোঝাই একটি ট্রাক পুঠিয়ার বানেশ্বর ইউপির নয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বালু বোঝাই ট্রাকটি নয়াপাড়া মসজিদের কাছে যাওয়া মাত্রই সড়কের এক পাশে চাকা বসে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বালুর ট্রাকের ওপরে থাকা শ্রমিক সিয়াম উদ্দিন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। 

খরব পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাক চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!