ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীর গৃহবধূকে এর আগেও ধর্ষণ করেছে দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৬ অক্টোবর ২০২০
নোয়াখালীর গৃহবধূকে এর আগেও ধর্ষণ করেছে দেলোয়ার
দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জে ওই গৃহবধূকে বছরখানেক আগে দুই দফা ধর্ষণ করেছিল দেলোয়ার বলে জানিয়েছে মানবাধিকার কমিশন। মঙ্গলবার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নয়জনের নামে বেগমগঞ্জ থানায় দুইটি মামলা করেছেন ওই নারী।

গত ২ সেপ্টেম্বর স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করে অভিযুক্তরা। ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে, বাড়ি ছাড়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!