ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আতঙ্কিত এমসি কলেজে গণধর্ষণের শিকার সেই তরুণী  

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২০
আতঙ্কিত এমসি কলেজে গণধর্ষণের শিকার সেই তরুণী  
এমসি কলেজের ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণের শিকার সেই তরুণী মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় আছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ওই তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। দুপুরে হাসপাতালের পরিচালক ওসিসিতে ওই তরুণীকে দেখতে যান।

তিনি গণমাধ্যমকে বলেন, তরুণীর চিকিৎসার খোঁজ-খবর নিতে ওসিসিতে গিয়েছিলাম। শারীরিক কোনো ঝুঁকি নেই। তবে মানসিকভাবে তিনি কিছুটা আতঙ্কিত। ওসিসির মাধ্যমে তার শারীরিক পরীক্ষা করা হবে। এর মধ্যে একটি পরীক্ষা ঢাকায় করানো হতে পারে। সে জন্য নমুনা পাঠানো হবে। পরে সবগুলো প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে। 

শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষে তরুণী গণধর্ষণের শিকার হন।  

এ ঘটনায় শাহপরান থানায় ওই তরুণীর স্বামী মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!